মাস্ক পরলেই কি আটকানো যাবে করোনা? জেনেনিন এই তথ্য ।


করোনা সংক্রমণ আটকাতে অনেকটাই কার্যকরী ভূমিকা নেয় মাস্ক। মুখোশ মুখে থাকলে কোন সংক্রমণ চট করে স্পর্শ করতে পারে না।  করোনা সংক্রমণ প্রতিহত করার জন্যই মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা  হল রাজ্যে।

"যে কোনও মাস্কই কী করোনা ভাইরাস আটকায়?  চিকিৎসক রা জানান, " কথা বলার সময় মুখ থেকে  এয়ার ড্রপলেট বের হয়। সেই এয়ার ড্রপলেট সংখ্যা প্রায় ১০ হাজার। যার মধ্যে বিভিন্ন জীবাণু ভাইরাস লুকিয়ে থাকে। সর্দি,  কাশির সংক্রমণ থাকা ব্যক্তি কথা বললে বা কাশলে তার মুখ থেকে বের হয় ৩০ থেকে ৪০ হাজার এয়ার ড্রপলেট । 
ভাল পরিস্কার কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করলেই এই এয়ার ড্রপলেট আটকে দেওয়া যায়। সেক্ষেত্রে করোনা সংক্রমণের আশঙ্কা আটকানো যায় অনেকটাই।

রাজ্যে বাধ্যতামূলক করা হলো মাস্ক। বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরতেই হবে। জরুরি প্রয়োজনেও বাজারে বেরোলে মাস্ক মুখে থাকতেই হবে।  এর অন্যথা হলে ব্যবস্থা নেবে পুলিশ। রবিবার মুখ্যসচিব নির্দেশিকা জারি করে জানিয়েছেন রাজ্যে বাধ্যতামূলক মাস্কের ব্যবহার।

Disclaimer: Photos displayed on this page is submitted by users and believed to be from the public domain. The copyright of these pictures belongs to their original publisher/photographer as the case may be. If some of the photos are not appropriate for you or if you think your copyright has been violated, please write to us, We will immediately remove those photos.

Post a Comment

0 Comments