২২ - ২৩ এপ্রিল ভোর পর্যন্ত। উত্তর-পূর্ব আকাশে সারারাত ধরেই চলবে এই উল্কাপাত? যেনে নিন ।

লকডাউনের মধ্যেই বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে কলকাতাবাসী। ফের এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে মানুষ৷ রাতের কালো আকাশে মহাজাগতিক আলোর খেলা দেখা যাবে বুধবার এবং বৃহস্পতিবার। রাতের আকাশে দেখা যেতে পারে উল্কাবৃষ্টি৷ গভীর রাতের আকাশে শুরু হবে এই আলোর মায়াবী খেলা। এমনটাই জানা যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রতি ঘণ্টায় ২০ অথবা তার বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠবে আকাশে। 

নাসার ধূমকেতু সংক্রান্ত বিভাগের প্রধান বিজ্ঞানী বিল কুকের কথায়, ‘সাধারণ মানুষ যে আলোটা দেখেন, সেটার ব্যাসার্ধ এক সেন্টিমিটারের বেশি কিছুতেই নয়৷ এই টুকরোগুলোর মধ্যে প্রচুর পরিমাণ সোডিয়াম থাকে৷ তাই আলোটা অনেকটা হলদেটে হয়। তবে কোনও কোনও টুকরোর রাসায়নিক গঠন অন্যরকম হয়৷ যেমন, তার মধ্যে সোডিয়াম ছাড়াও ম্যাগনেশিয়াম, আয়রন ইত্যাদি থাকে৷ তার সঙ্গে বায়ুমণ্ডলের সংঘর্ষে অন্য রঙের আলো দেখা যেতে পারে।

জ্যোতিবিজ্ঞানীরা জানাচ্ছেন, খালি চোখেও এই দৃশ্য আকাশে দেখা যাবে৷ পাশাপাশি যদি বাইনোকুলার দিয়ে দেখা হয় তাহলে সেটি আরও স্পষ্ট হবে। উত্তর-পূর্ব আকাশে এই দৃশ্য দেখা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে আকাশ যদি মেঘলা থাকে তা এই বিরল ঘটনা কতটা দেখা যাবে তা নিয়ে একটা সন্দেহ রয়েছে।

Post a Comment

0 Comments